• আজ ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির |

মোরেলগঞ্জে কৃষকদের মাঝে সার-বীজ-কৃষি উপকরণ ও যন্ত্রাংশ বিতরণ

| নিউজ রুম এডিটর ১১:১৪ অপরাহ্ণ | ০২/০৯/২০২৫ সারাদেশ

শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জে প্রর্দশনীভুক্ত কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ, কীটনাশক, ড্রাম ও কৃষি যন্ত্রাংশসহ উপকরণ বিতরণ করা হয়েছে। এ বিতরণী অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন বাগেরহাট জেলা অতিরিক্ত উপ-পরিচালক (শষ্য) কৃষিবিদ রমেশ চন্দ্র ঘোষ।

মঙ্গলবার ২ সেপ্টেম্বর দুপুর ২টায় উপজেলা কৃষি অফিস চত্তরে কৃষি অধিদপ্তরের উদ্যোগে পার্টনার প্রকল্পের আওতায় প্রদর্শনীভুক্ত ৪টি গ্রুপের ২২ জন কৃষকের মাঝে ২০ কেজি আমন ধানের বীজ, বিভিন্ন প্রকারের সার, ১০টি ড্রাম, জমিতে চাষাবাদের জন্য র‌্যাগিং, নগদ ২ হাজার টাকাসহ নানা উপকরণ বিতরণ করা হয়েছে। একই দিনে ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের খুলনাঞ্চলের আওতায় ১০ জন ভুট্টা ও সুর্যমুখী কৃষকের মাঝে বিনামূল্যে ১০ টি ভুট্টা ডিবলার মেশিন বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ব্রি-গোপালগঞ্জ সিনিয়র সাইন্টিফিক অফিসার ড. মোহাম্মদ রোমেল বিশ্বাস, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. সাইফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার ইভানা বিলা রিতু, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রবীর কুমার সরকার, উদ্ভিদ সংরক্ষণ অফিসার ডল্টন রায়, উপ-সহকারী কৃষি কর্মকর্তা দিপংকর সোমাদ্দার, মশিউর রহমান, মিজানুর রহমানসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

এ সময় প্রধান অতিথি বাগেরহাট জেলা অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ রমেশ চন্দ্র ঘোষ বলেন, পাটনার প্রকল্পের মাধ্যমে এ উপজেলায় ৪টি প্রদর্শনীভুক্ত কৃষকদের উপকরণ সহায়তা প্রদান করা হয়েছে। বিনামূল্যে এ সব সহায়তার ফলে এ অঞ্চলে কৃষকদের মধ্যে ভাল ফলনের আগ্রহ বৃদ্ধি হবে।