=== console.log('header!'); // вставь сюда свой код полностью
  • আজ ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

টানা ১৬ বছর পর লাশ হয়ে ফিরছেন এক রেমিট্যান্স যোদ্ধা

| নিউজ রুম এডিটর ১২:২২ অপরাহ্ণ | ১১/০৯/২০২৫ সারাদেশ

দক্ষিণ আফ্রিকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে সন্ত্রাসীদের গুলিতে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বাসিন্দা মো. জহির উদ্দিন (৪২) নাম  এক ব্যাক্তি নিহত হয়েছেন।

সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে আফ্রিকার মেফ্লাউরের পুবালাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জহির উদ্দিন মিরসরাই উপজেলার ৮নং দুর্গাপুর ইউনিয়নের পূর্ব দুর্গাপুর গ্রামের  নুর আহম্মদের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায় জীবিকার তাগিদে পাড়ি জমান জহির উদ্দিন। যাওয়ার পর ওই দেশের পুবালাঙ্গা এলাকায় দোকান দিয়ে ব্যবসা শুরু করেন। ১৬ বছর তিনি দেশে আসেননি।  

জহিরের বড় ভাই মো. রেজাউল করিম বলেন, মঙ্গলবার ভোর সাড়ে ৪টায় খবর আসে, আমার ভাইকে গুলি করে মেরে ফেলেছে। আমার ভাই যাওয়ার পর দীর্ঘ ১৬ বছর দেশে আসেননি। এখন লাশ হয়ে আসবেন। মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। এখান থেকে প্রয়োজনীয় কাগজপত্র পাঠানোর পর দেশে আনা হবে।