• আজ ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির |

সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রয় করায় বিএডিসি ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

| নিউজ রুম এডিটর ৯:৫১ অপরাহ্ণ | ১৬/০৯/২০২৫ সারাদেশ

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধিঃ
শেরপুরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে সার বিক্রয়ের দায়ে এক বিএডিসি সার ডিলারকে ১ লাখ টাকা ও লাইসেন্সবিহীনভাবে সার বিক্রি করায় আরেক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে পৌর শহরের আখেরমামুদ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ওই জরিমানা করা হয়।

জানা গেছে, চলতি রোপা আমন মৌসুমে কৃত্রিম সার সঙ্কট দেখিয়ে কিছু অসাধু ব্যবসায়ী সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে কৃষকদের কাছে সার বিক্রি করে আসছে। এমন অভিযোগ পেয়ে মঙ্গলবার দুপুরে সদর উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ শহরের আখেরমামুদ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালায়। অভিযানকালে বেশি দামে সার বিক্রির প্রমাণ পেয়ে বিএডিসি সার ডিলার মেসার্স মীম এন্টারপ্রাইজকে ১ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া। একইসাথে লাইসেন্সবিহীনভাবে সার বিক্রয় করায় একই বাজারের কীটনাশক বিক্রেতা শিশির এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আনোয়ার হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু জানান, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির কোন সুযোগ নেই। আমরা যেখানেই অভিযোগ পাচ্ছি, সেখানেই অভিযান পরিচালনা করছি। কৃষকের স্বার্থ রক্ষায় এরকম