• আজ ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির |

ধামরাইয়ে দুর্গা পূজার প্রস্তুতি প্রায় শেষের দিকে

| নিউজ রুম এডিটর ৩:৫৫ অপরাহ্ণ | ২৫/০৯/২০২৫ সারাদেশ

ধামরাই (ঢাকা)সংবদাদাতা : সনাতন ধর্মাবলম্বী অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে সামনে রেখে প্রস্তুতির কাজ এগিয়ে চলেছে। প্রস্তুতি প্রায় শেষের দিকে। ঢাকা জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নন্দগোপাল জানান, আগামী ২৮ সেপ্টেম্বর পূজা শুরু হবে এবং শেষ হবে ২ অক্টোবর। তিনি আরো জানান, ধামরাইয়ে এবার পূজা হবে ২০২টি মন্ডপে। গতবছর মন্ডপের সংখ্যা ছিল ১৯৮টি।

তবে এবছর মন্ডপের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশা প্রকাশ করেন তিনি। মন্ডপগুলোতে প্রতিমা তৈরীর কাজ চলছে। কোন কোন মন্ডপে প্রতিমা সাজানো বা রংএর কাজ চলছে। অধিকাংশ মন্ডপে পুজা হবে বারোয়ারী বা সার্বজনীন। ব্যক্তিগত উদ্যোগে নির্মিত মন্ডপের সংখ্যা ২০-৩০টি হতে পারে বলে জানান তিনি। উপজেলা পূজা উদযাপন কমিটির সহসভাপতি ডা. অজিৎ কুমার বসাক তাদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার নিরাপত্তা ও সহযোগিতা নিয়ে কোন আশংকা প্রকাশ করছেন না।

তিনি বলেন,ধামরাইয়ে সকলের সহাযোগিতায় সবসময় শান্তি পূর্ণ পরিবেশে পূজা পার্বণ উদযাপিত হয়ে থাকে। পূজা উদযাপন করতে অতীতেও কখনও কোন অসুবিধা হয়নি। বর্তমান এবং ভবিষ্যতেও কোন অসুবিধা হবেনা বলে আমি আশা করি।

জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নন্দ গোপাল পঞ্জিকার বরাত দিয়ে আরও জানান, এবার দেবীর আগমন হবে গজে বা হাতিতে চেপে গমন করবেন দোলায় চেপে। দেবীর আগমন বেশ শুভ তবে গমনে কিছুটা অশুভ লক্ষণ রয়েছে বলে জানান তিনি।