• আজ ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির |

৩০ কেজি গাঁজা সহ ২ মাদক কারবারী আটক

| নিউজ রুম এডিটর ৫:০৮ অপরাহ্ণ | ২৬/০৯/২০২৫ সারাদেশ

 

 

অপরাধীদের দৌরাত্মে অতীষ্ঠ ধামরাইবাসী

চুর, ডাকাত, ছিনতাইকারী, মাদকসেবি, মাদক কারবারি সহ নানা ধরণের অপরাধীদের আখড়ায় পরিণত হয়েছে ঢাকার ধামরাই উপজেলা। অপরাধীদের দৌরাত্মে এই উপজেলা ক্রমেই সাধারণ নাগরিকদের নিরাপদের বসবাসের অযোগ্য হয়ে পড়ছে-এমন মন্তব্য অনেকের। চুরি, ডাকাতি, ছিনতাই হচ্ছে হরহামেশা, অবাধে চলছে মাদক সেবন ও মাদকের ব্যবসা। ব্যাংক থেকে বের হলেই সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা পড়ছে ছিনতাই কারীর কবলে। মাত্র কিছু দিনের ব্যবধানে চারটি ছিনতাই এর ঘটনায় প্রায় ৫২ লক্ষ টাকা ছিনতাই হলেও আজও উদ্ধার হয়নি ছিনতাইকৃত টাকা-এমনটি জানান ভূক্তভোগীরা। এসব কারণে অতীষ্ঠ ধামরাইবাসী।

মাধককারবারী ও মাদকসেবিদের দৌরাত্ম বেড়েছে ভীষণ ভাবে। মাত্র কয়েকদিন আগে পুলিশ প্রায় ৩১ লক্ষ টাকার মাদকদ্রব্য উদ্ধারের রেষ কাটতে না কাটতেই ঢাকার ধামরাইয়ে কালামপুর বাসস্ট্যান্ডে আরাফাত হোটেলের সামনে থেকে ৩০ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকারসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে উপজেলার কালামপুর বাসস্ট্যান্ডে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া ৩০ কেজি গাঁজার বাজার মূল্য প্রায় ৯ লক্ষ টাকা।

সাংবাদিকদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম।

আটককৃতরা হলেন- হুমায়ুন কবীর (৫৫) ও আকতার হোসেন ( ৪২)। তাদের দু’জনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানায়। তারা দুইজনই দির্ঘদিন ধরে মাদক কারবারের সাথে জড়িত। বিভিন্ন থানায় তাদের নামে মামলা রয়েছে। আওলাদ নামে এক লোকের কাছে ৩০ কেজি গাঁজা বিক্রি করা জন্য নিয়ে এসেছে হুমায়ুন ও আকতার।

ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার রাত ৯ টার দিকে উপজেলার সূতিপাড়া ইউনিয়নের কালামপুর বাসস্ট্যান্ডে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করে। এসময় সাথে থাকা আরেক মাদক কারবারি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। আটকৃতদের নামে একটি মাদক মামলা হয়েছে। ৩০ কেজি গাঁজা ও একটি সাদা রংয়ের প্রাইভেট কার জব্দ করা হয়েছে।

আজ শুক্রবার সকালে আসামী দুইজনকে জিজ্ঞেসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।