• আজ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

মোরেলগঞ্জে ১৭শ’ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

| Peoples News ৫:৩৮ অপরাহ্ণ | ২৪/১১/২০২৫ সারাদেশ

 

শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে ২০২৫-২০২৬ অর্থ বছরে কৃষি পূর্নবাসন সহায়তা খাত এর আওতায় রবি/কৃষি মৌসুমে উফশী ও হাইব্রীড ফসলে উৎপাদন বৃদ্ধির জন্য ১৭শ’ কৃষকের মাঝে কৃষি প্রনোদনা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ।

সোমবার বেলা ১২টায় উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে এ প্রণোদনার বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. সাইফুল ইসলাম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উদ্ভিদ সংরক্ষন অফিসার ডল্টন রায়, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মশিউর রহমান, শহিদুল ইসলাম, সালমা আক্তারসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

উপজেলার ১৬ টি ইউনিয়ন ও পৌরসভার ১৭শ’ কৃষকের মাঝে ২ কেজি করে হাইব্রীড ধানের বীজ। এছাড়াও ২শ’ কৃষকের মাঝে ৫ কেজি করে উফশী বীজ, ১০ কেজি ডিওপি ও এমওপি ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।

উদ্ধোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ বলেন, মোরেলগঞ্জ উপজেলায় মৎস্য উৎপাদনের পাশাপাশি কৃষিতেও ব্যাপক সাফল্য অর্জন করেছেন কৃষক। রবি মৌসুমে ১৭শ” কৃষকের মাঝে ২ কেজি করে বীজ প্রণোদনা বিতরণ করা হচ্ছে। আশা করি এটি সঠিকভাবে কাজে লাগিয়ে দেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখবেন কৃষক।