=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সচিবালয় নিউজ

সচিবালয়ে আগুন, কী বলছে ফায়ার সার্ভিস?

| Peoples News ৪:২৮ অপরাহ্ণ | ৩০/১১/২০২৫ জাতীয়, বাংলাদেশ, লিড নিউজ

সচিবালয়ে নবনির্মিত কেবিনেট ভবনে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে নবনির্মিত এক নং ভবনের নবম তলায় দুপুর পৌনে দুইটায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে নবনির্মিত এক নং ভবনের নবম তলায় দুপুর পৌনে দুইটায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিজস্ব প্রতিবেদক

রোববার (৩০ নভেম্বর) আগুন নিয়ন্ত্রণে আসার পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।

প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে নবনির্মিত এক নং ভবনের নবম তলায় দুপুর পৌনে দুইটায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরফলে পুরো ভবনে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং নবম তলাসহ, প্রত্যেকটি তলায় কর্মকর্তা-কর্মচারীরা ছোটাছুটি করতে থাকেন।

ভবনটিতে থাকা মন্ত্রিপরিষদ বিভাগ এবং জনপ্রশাসন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নেমে আসেন। কয়েক মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

পরে ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ সালেহ উদ্দিন আহমেদ জানান, প্রাথমিক ধারণা মতে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। ২০ তলা ভবনের ৯ম তলায় ভবনটির বাইরের এডজাস্ট ফ্যানে বৈদ্যুতিক গোলযোগ থেকেই আগুন লাগার কথা জানান তিনি।

এদিকে, আগুনের ঘটনার সার্বিক দিক খতিয়ে দেখা হবে জানিয়ে গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম জানিয়েছেন, ভবনটির বৈদ্যুতিক ব্যবস্থায় কোনো ত্রুটি রয়েছে কিনা সেটি তদন্ত করে দেখা হবে।

এর আগে গত বছরের ডিসেম্বরে সচিবালয়ের সাত নং ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ বেশ কয়েকটি মন্ত্রণালয় ভস্মিভূত হয়।