• আজ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

খালেদা জিয়ার সুস্থতা কামনায়

মোরেলগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত

| Peoples News ৫:৫২ পূর্বাহ্ণ | ০৩/১২/২০২৫ সারাদেশ

 

শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি:বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ও মোরেলগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ইসমাইল হোসেন খান-এর রুহের মাগফেরাত কামনায় কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে খান আবু বক্কার স্মৃতি ইসলামি একাডেমি মাদ্রাসা মাঠে ওয়ার্ড বিএনপির আয়োজনে এ দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বাগেরহাট-৪, (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মতিউর রহমান বাচ্চু, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ফকির রাসেল আল ইসলাম, পৌর বিএনপির সাবেক আহবায়ক অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ, বিএনপি নেতা ফারুক হোসেন সামাদ, সংগঠনিক সম্পাদক আব্বাস মুন্সী, পৌর যুবদলের আহবায়ক মিজানুর রহমান পলাশ, পৌর শ্রমীক দলের সভাপতি মাসুদ খান চুন্নু, সোহেল রায়হান, বাদশা মিয়া সহ বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ।