• আজ ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শার্শায় বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে বিজিবি

| Peoples News ৪:২৩ অপরাহ্ণ | ডিসেম্বর ৬, ২০২৫ সারাদেশ

 

তরিকুল ইসলাম, শার্শা উপজেলা প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার ঘিবা সীমান্তে অভিযান চালিয়ে ৪১ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বিজিবি। এসময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দিবাগত রাত্র ২:৩০ টার দিকে উক্ত গাঁজার চালানটি জব্দ করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, ঘীবা সীমান্ত দিয়ে মাদকের একটি চালান দেশে প্রবেশ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অবস্থান নেয় বিজিবি সদস্যরা।

এসময় বিজিবি সদস্যরা চোরাকারবারিদের ধাওয়া করলে গাঁজার বস্তা ফেলে পালিয়ে যায়। পরে উক্ত বস্তাগুলো থেকে ভারতীয় ৪১ কেজি গাঁজা জব্দ করা হয়। আটককৃত গাঁজার সিজার মূল্য ১ লাখ তিতাল্লিশ হাজার টাকা। উদ্ধারকৃত গাঁজা মামলার মাধ্যমে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকদ্রব্য পাচার ও চোরাচালান বন্ধে বিজিবি’র গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।