=== console.log('header!'); // вставь сюда свой код полностью
  • আজ ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

মঠবাড়িয়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন

| Peoples News ৪:৫৪ অপরাহ্ণ | ০৯/১২/২০২৫ সারাদেশ

 

মঠবাড়িয়া প্রতিনিধি; পিরোজপুরের মঠবাড়িয়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদের শাপলা চত্বর থেকে র‌্যালি বের হয়ে মাখনচন্দ্র মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এবারের প্রতিপাদ্য বিষয় ছিল— “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা”।

মঠবাড়িয়া উপজেলা প্রশাসন, দুদক ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মোঃ শামসুল হাসান খোকা মিয়া। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাইসুল ইসলাম।

আলোচনায় বক্তারা বলেন, দেশের উন্নয়নের প্রধান বাধা দুর্নীতি; তাই তরুণদের এগিয়ে এসে দুর্নীতিবিরোধী চেতনাকে শক্তিশালী করতে হবে। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।