=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

গুলিবিদ্ধ ওসমান হাদিকে এভারকেয়ারে নেয়া হচ্ছে

| Peoples News ৮:০০ অপরাহ্ণ | ১২/১২/২০২৫ বাংলাদেশ, রাজনীতি, লিড নিউজ

পরিবারের সিদ্ধান্তে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হচ্ছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে দুপুর ২টা ৩৫ মিনিটে হাদিকে গুলিবিদ্ধ অবস্থায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইস্রাফিল ফরায়েজী জানিয়েছেন, রাজধানীর বিজয়নগরে তাকে গুলি করা হয়।

হাদির সহযোগীরা বলছেন, মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। এরপর সঙ্গে সঙ্গে হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়।

ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ বলেছেন, হাদিকে যখন জরুরি বিভাগে নিয়ে আসা হয়, তার অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল। পরে তাকে সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) দেয়া হয় এবং বর্তমানে প্রেসার কিছুটা স্থিতিশীল। তার মাথার ভেতরে গুলি রয়েছে এবং কানের আশপাশে গুলি লেগেছে। তাকে নিউরোসার্জারি বিভাগের অপারেশন থিয়েটারে নেয়া হয়েছে, যেখানে অস্ত্রোপচার চলছে।

 

ওসমান হাদি গুলিবিদ্ধ ইনকিলাব