• আজ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

শরীফ ওসমান হাদীর ওপর হামলা: সীমান্তে বিজিবির কড়া নিরাপত্তা

| Peoples News ২:৫৮ অপরাহ্ণ | ১৪/১২/২০২৫ সারাদেশ

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধিঃ
রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় শেরপুরসহ বৃহত্তর ময়মনসিংহ সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গত ১২ ডিসেম্বর অজ্ঞাত সন্ত্রাসীর গুলিতে গুরুতর আহত হন শরীফ ওসমান হাঁদী। বর্তমানে তিনি ঢাকার এভারকেয়ার হাসপাতালে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ শেরপুর ও ময়মনসিংহ জেলার সীমান্তবর্তী বিভিন্ন যাতায়াতের পথ ও গুরুত্বপূর্ণ স্থানে কঠোর নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িত কোনো সন্ত্রাসী যেন সীমান্ত দিয়ে পালিয়ে যেতে না পারে। সেই লক্ষ্যে নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট স্থাপন করে নিবিড় তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে।

এই টহল ও চেকপোস্ট কার্যক্রমের মাধ্যমে সীমান্ত এলাকায় সার্বিক নজরদারি জোরদার, সন্দেহভাজন ব্যক্তিদের চলাচল পর্যবেক্ষণ, অনুপ্রবেশ প্রতিরোধ এবং নিরাপত্তা ব্যবস্থা সুসংহত করা হয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় বসবাসরত স্থানীয় জনসাধারণের সহযোগিতার মাধ্যমেও নজরদারি কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এ বিষয়ে গণমাধ্যমকর্মীদের কাছ থেকেও সহযোগিতা কামনা করেছে বিজিবি কর্তৃপক্ষ।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।৩৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান জানান,পরিস্থিতি বিবেচনায় এ ধরনের নিরাপত্তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।