• আজ ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির |

তারেক রহমানের ট্রাভেল পাস সম্পর্কে কোনো তথ্য নেই: পররাষ্ট্র উপদেষ্টা

| Peoples News ৫:৪০ অপরাহ্ণ | ১৮/১২/২০২৫ জাতীয়, রাজনীতি, লিড নিউজ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরতে ট্রাভেল পাস সম্পর্কে এখন পর্যন্ত কোনো তথ্য নেই আমাদের কাছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে কূটনীতিকদের জন্য অবহিতকরণ সভার পর এ কথা বলেন তিনি।

এর আগে বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশে ফেরার বিষয়ে অন্তর্বর্তী সরকারের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখন পর্যন্ত কোনো ট্রাভেল ডকুমেন্ট চাননি।

এদিন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ঢাকাস্থ বিদেশি কূটনীতিকদের অবহিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। নির্বাচন কমিশন বিদেশি পর্যবেক্ষকদের স্বাগত জানাবে উল্লেখ করে দূতাবাসগুলোর নিরাপত্তার ব্যাপারেও প্রতিশ্রুতি দেয়া হয়।

দুপুর আড়াইটা থেকে ঢাকায় অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, পাকিস্তান, স্পেন, নরওয়ে, শ্রীলঙ্কা, আলজেরিয়া, ব্রুনাই, তুরস্ক, অস্ট্রেলিয়া, জার্মানি, ইতালি, ভিয়েতনাম, সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের পতাকাবাহী গাড়ি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রবেশ করতে শুরু করে। এছাড়া, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়নেরর প্রতিনিধিদের বহনকারী গাড়িও পদ্মায় প্রবেশ করতে দেখা যায়। ছিলো পতাকাবিহীন বেশ কয়েকটি গাড়িও।

পরে পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংক্ষিপ্ত ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে উন্নয়ন অংশীদার, বিদেশি কূটনীতিক ও গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডারদের অবহিত করেন।

নির্বাচন কমিশন বিদেশি পর্যবেক্ষকদেরকে স্বাগত জানাবে উল্লেখ করে পররাষ্ট্র সচিব পর্যবেক্ষক পাঠানোর জন্য কূটনীতিকদের আমন্ত্রণ জানান।

এছাড়া সশস্ত্র বাহিনীসহ দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্তক এবং সচেষ্ট রয়েছে বলেও জানানো হয়। দূতাবাসগুলোর নিরাপত্তার ব্যাপারেও প্রতিশ্রুতি দেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

ব্রিফিংয়ে ঢাকাস্থ দূতাবাসগুলোর প্রায় চল্লিশ জন কূটনীতিক উপস্থিত ছিলেন।