• আজ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

রাজনীতি

খালেদা জিয়ার মনোনয়ন কার্যক্রম সমাপ্ত ঘোষণা

| Peoples News ২:৪৫ অপরাহ্ণ | ০৩/০১/২০২৬ জাতীয়, রাজনীতি, লিড নিউজ

বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বিএনপির প্রার্থী এবং দলটির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার নির্বাচনি কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়েছে।

মনোনয়নপত্র যাচাই-বাছাই করে শনিবার (৩ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান এ ঘোষণা করেন।

এ আসনে গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে জামায়াতে ইসলামীর প্রার্থী গোলাম রব্বানী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শফিকুল ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

এছাড়া দলীয় মনোনয়ন সঠিক না থাকায় বাংলাদেশ মুসলিম লীগের আনছার আলীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

এ আসনে মোট পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান জানান, বিএনপির প্রার্থী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার নির্বাচনি কার্যক্রম সমাপ্ত করা হয়েছে। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আপিল করতে পারবেন।

উল্লেখ্য যে, গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খালেদা জিয়া। আইসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল এবং তিনি সংকটময় মুহূর্ত পার করছিলেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় মৃত ঘোষণা করেন তাকে চিকিৎসকরা। তার বয়স হয়েছিল ৮০ বছর।