• আজ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

শেরপুরে র‍্যাবের অভিযানে ১৩০১ বোতল বিদেশি মদসহ, আটক ৩

| Peoples News ৪:২৪ অপরাহ্ণ | ২৪/০১/২০২৬ সারাদেশ

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধিঃ

শেরপুরে ট্রাকে ৫০টি বস্তায় ভর্তি আমদানি নিষিদ্ধ ১ হাজার ৩০১ বোতল বিদেশি মদসহ ৩ জনকে আটক করেছে র‌্যাব-১৪। ২৩ জানুয়ারি শুক্রবার রাতে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের নন্দীরবাজার নয়াপাড়া এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে এসব মদ জব্দ করা হয়। আটককৃতরা হচ্ছেন ঝিনাইগাতী উপজেলার মো. মিনাল মিয়া (৩২), মো. রিয়াদ হোসেন (২৮) ও মো. নুরুল আমিন (৩৪)। শনিবার দুপুরে মাদক আইনের মামলাসহ তাদের শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে র‌্যাব-১৪-এর সিপিসি-১ জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল শেরপুর-বকশীগঞ্জ সড়কের নন্দীরবাজার নয়াপাড়া এলাকায় একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে। ওইসময় একটি সন্দেহভাজন ট্রাককে থামার সংকেত দিলে ট্রাকের ভেতরে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন। পরে র‌্যাব সদস্যরা ধাওয়া করে ৩ জনকে আটক করেন।

পরে আটকদের দেওয়া তথ্যের ভিত্তিতে ট্রাকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫০টি বস্তায় ১ হাজার ৩০১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ লাখ টাকা। এ ছাড়া মাদক বহনে ব্যবহৃত ট্রাক জব্দ এবং আটকদের কাছ থেকে নগদ ৯৬ হাজার ৮০৫ টাকা এবং ৪ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

এ ব্যাপারে র‌্যাব-১৪-এর সিপিসি-১ জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর আসিফ আল রাজেক শনিবার দুপুরে জানান, আটক আসামিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।