• আজ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

অনিন্দ্য ইসলাম অমিত প্রতিমন্ত্রী হওয়ায় বাগআঁচড়ায় আনন্দ মিছিল

| Peoples News ১০:৩৯ অপরাহ্ণ | ১৮/০২/২০২৬ সারাদেশ

 

তরিকুল ইসলাম ,বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও যশোর ৮৭/৩ সদর আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিতকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের

প্রতিমন্ত্রী নির্বাচিত করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে

যশোরের শার্শার বাগআঁচড়ায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মিছিলে প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েও স্লোগান দেওয়া হয়।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে বাগআঁচড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে উচ্ছ্বসিত নেতাকর্মীরা খণ্ড খণ্ড আনন্দ মিছিল নিয়ে বাগআঁচড়া বাজারের দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন।

পরে শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী কুদ্দুস আলী বিশ্বাসের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের হয়ে

বাজারের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন,বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি এএইচএম আসাদুজ্জামান মিঠু,
সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলম
ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন।

এসময় উপস্থিত ছিলেন,বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোনায়েম হোসেন,শাহাজান কবির,ইউনিয়ন বিএনপির সদস্য আল মামুন রাজু,মনিরুল ইসলাম মনি,কৃষকদলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাবলু,উপজেলা যুবদলের সদস্য আলী বাবর বাবু প্রমুখ।