=== console.log('header!'); // вставь сюда свой код полностью
  • আজ ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

জাদুকাটায় সেইভ মেশিনে খনিজ বালি চুরি, ২২ জনের নামে মামলা

| নিউজ রুম এডিটর ৮:৩৫ অপরাহ্ণ | ২৩/০২/২০২৬ সারাদেশ

তাহিরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুরের সীমান্তনদী জাদুকাটার পাড় (তীর) কেটে খনিজ বালি চুরির ঘটনায় ২২ জনের নামে মামলা দায়ের করেছে পুলিশ।ওই মামলায় পাঁচ ট্রলারবোঝাই চুরি করা খনিজ বালি, পরিবেশধ্বংসী সেইভ মেশিন জব্দ দেখানো হয়েছে।

মামলার আসামিরা হলেন-তাহিরপুরের বাদাঘাট ইউনিয়নের জাদুকাটা নদী তীরবর্তী ঘাগটিয়া গ্রামের শহীদুল, হেফাজুল, লামুদ্দিন,মানিক , কাহার, বাহার, মাণিগাঁও গ্রামের মজিবুর, পাঠানপাড়ার হযরত আলী সহ অজ্ঞাত নামা ১০ থেকে ১২জন।
রবিবার (২২ ফেব্রুয়ারি) রাতে তাহিরপুর থানায় মামলাটি দায়ের করেন থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই হাফিজুল ইসলাম।

প্রসঙ্গত, রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে তাহিরপুরের বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রর একটি টিম টহলকালে সীমান্তনদী জাদুকাটা বালিমহালের ইজারা বহির্ভূত পশ্চিম পাড়ের ঘাগটিয়ার বাঁশবাগান থেকে চুরি করা খনিজ বালিবোঝাই একটি (স্টিল বডি) ট্রলার, পরিবেশধ্বংসী সেইভ মেশিন যুক্ত আরো একটি ট্রলার সহ প্রায় ৭ লাখ টাকার মালামাল জব্দ করে।

সোমবার সন্ধায় সুনামগঞ্জ জেলা পুলিশের (মিডিয়া সেল) দায়িত্বশীল অফিসার এ তথ্য নিশ্চিত করেন।