• আজ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

মোরেলগঞ্জে পুকুর খননের উদ্ধোধন করেন এমপি অধ্যক্ষ আব্দুল আলীম

| Peoples News ৯:৪৮ অপরাহ্ণ | ২৭/০২/২০২৬ সারাদেশ

 

শেফালী আক্তার রাখি,মোরেলগঞ্জ প্রতিনিধিঃবাগেরহাটের মোরেলগঞ্জে সুপেয় খাবার পানি সংকট দূরীকরনে পুকুর খননের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন বাগেরহাট-৪, (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম।

শুক্রবার সকাল ১০ টায় উপজেলার সদর ইউনিয়নের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এল জি ইডি)’র অর্থায়নে সারাদেশে পুকুর, খাল উন্নয়ন প্রকল্প (২য় সংশোধিত) (আইপি সিপি) ডা. লেহাজ উদ্দিন আহমেদ স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক ১ একর ২৭ শতক বিলীন জমির ওপর সরকারিভাবে ২৭ লাখ টাকা ব্যায়ে এ পুকুর খনন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম।

বিশেষ অতিথি উপজেলা জামায়াত ইসলামীর আমির অধ্যাপক শাহাদাৎ হোসাইন, উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, ডিএলএস ফাউন্ডেশনের চেয়ারম্যান এ কে এম জহির উদ্দিন-এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য গিয়াস উদ্দিন তালুকদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফিরোজ শাহ তালুকদার, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক মোস্তফা আল মাহমুদ।