• আজ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

কুড়িগ্রাম সীমান্তে বিজিবি’র অভিযানে ৪৬ লক্ষ টাকার অবৈধ পণ্য উদ্ধার

| Peoples News ৯:৫৪ অপরাহ্ণ | ২৭/০২/২০২৬ সারাদেশ

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার বিভিন্ন সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে ৪৬ লক্ষ ৪৭ হাজার টাকার অবৈধ পণ্য উদ্ধার করেছে কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়ন।
শুক্রবার (২৭ ফ্রেব্রুয়ারি) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়ন সূত্র জানায়, বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানকৃত মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন, গরু ও নেশা জাতীয় পানিয়। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান পাচাররোধে বর্ডার গার্ড বাংলাদেশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি জানান, দেশের সীমান্ত সুরক্ষা ও আইন শৃঙ্খলা রক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।