=== console.log('header!'); // вставь сюда свой код полностью
  • আজ ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

হিলি সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে বিজিবি

| Peoples News ১০:৩৮ অপরাহ্ণ | ০১/০৩/২০২৬ সারাদেশ

হিলি প্রতিনিধি: দিনাজপুরের হিলি সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশে বিজিবি। রোববার (১ মার্চ) ভোর রাতে হিলি সীমান্তের ফকিরপাড়া ও রেলস্টেশন এলাকায় পৃথক অভিযানে ১২৫ বোতল ইস্কফ সিরাপ, ৩৭৫ বোতল ফেয়ারডিল, ৪ হাজার পিচ ট্যাপেন্টাডল এবং নেশা জাতীয় ইনজেকশন ৩ হাজার পিচ উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, মাদকের একটি বড় চালান দেশে প্রবেশ করছে এমন সংবাদ পায় বিজিবি। সেই সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ দল সীমান্তের ওৎ পেতে থাকে। এসময় চোরাকারবারীরা দেশের অভ্যন্তরে প্রবেশ করলে বিজিবি তাদের ধাওয়া দেয়। ধাওয়া খেয়ে পোটলা ফেলে চোরকারবারীরা পালিয়ে যায়। পোটলার ভিতর থেকে এসব মাদক উদ্ধার করা হয়। বিজিবির নির্ধারতি মাদকগুলোর সিজার মূল্য ১২ লক্ষ টাকা। মাদক পাচাররোধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় বিজিবি।