• আজ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

সুনামগঞ্জে অভাবের তাড়নায় বৃদ্ধের আত্মহত্যা

| Peoples News ৬:৪০ অপরাহ্ণ | ০৬/০৩/২০২৬ সারাদেশ

স্টাফ রিপোর্ট: অভাবের তাড়না সইতে না পেরে ৭০ বছর বয়সি নাজিম উদ্দিন নামে এক বয়োবৃদ্ধ আত্মহত্যা করেছেন।

বুধবার দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ওই বৃদ্ধের লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।

নিহত নাজিম উদ্দিন উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের বড়গোপ’র মৃত ফজর আলীর ছেলে।

বৃহস্পতিবার থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই হাফিজুল ইসলাম জানান, লাউরগড় সীমান্ত গ্রামের দশঘর এলাকার একটি কাঁঠাল বাগান থেকে কাঁঠাল গাছের ঢাল থেকে ঝুলন্ত অবস্থায় বুদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার নিহতের ১১০ বছর বয়সি বিধবা মা ফুলেছা বেগম জানান, বুধবার রাতের খাবার খাই মা-ছেলে একসঙ্গে। এরপর একটি টর্চলাইট নিয়ে আমার ছেলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। সকালে এলাকার লোকজন দশঘরের পাশে কাঁঠাল বাগানে কাঁঠাল গাছের ঢালে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে ছেলে আমার আত্মহত্যা করেছে বলে পুলিশকে খবর দেয়।
নিহত নাজিমের মা আরও বলেন, ছেলের বসতবাড়ি বড়গোপ। অভাবের কারণে কয়েক বছর পূর্বে তার স্ত্রী চলে গেছে সিলেটে, দুই ছেলে চলে গেছে ঢাকায় আর এক ছোট মেয়ে বড়গোপ টিলায় বিয়ে হলে স্বামীর বাড়িতেই থাকত। আমি গ্রামে গ্রামে ভিক্ষে করে মা-ছেলে দু’জনের আহার জুটাতাম।