• আজ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

কুড়িগ্রামে বড় বোনকে গলা কেটে হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার

| Peoples News ৬:৫১ অপরাহ্ণ | ০৬/০৩/২০২৬ সারাদেশ

হুমায়ুন কবির সূর্য, কু‌ড়িগ্রাম,: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাটাকা থানা এলাকায় ছোট বোনকে কুপ্রস্তাব দেওয়ার প্রতিবাদ করায় বড় বোনকে গলা কেটে হত্যা মামলার পলাতক প্রধান আসামি আবুল হোসেন (৩৫) কে গ্রেফতার করেছে রংপুর র‌্যাব-১৩।

গ্রেফতারকৃত আসামি কুড়িগ্রাম সদর উপজেলার চর হরিকেশ গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।

শুক্রবার (৬ মার্চ) আসামিকে কচাকাটা থানায় হস্তান্তর করা হয়। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১০টার দিকে রংপুর জেলার বদরগঞ্জ সদর স্টেশন রোডে জনৈক আব্দুল মতিন আনছারীর বসতবাড়ীতে অভিযান চালিয়ে আসামি আবুল কালাম কে গ্রেফতার করা হয়।

বাদীর দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামি এবং তার সহযোগীরা ৫ হাজার টাকার বিনিময়ে ভিকটিম শাহিদা খাতুন’র ছোট বোনকে শারীরিক মেলামেশা করার কুপ্রস্তাব দেয়। বিষয়টি ভিকটিম এবং ভিকটিমের ছোট ভাইকে জানালে তারা গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে গ্রাম্য সালিশ ডাকে। কিন্তু গ্রেফতারকৃত আসামি সালিশের দিন উপস্থিত না থাকার কারণে বিষয়টি অমীমাংসিতই থেকে যায়। এরই জেরে গত ১৪ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার সময় ভিকটিম রান্না করার জন্য চাল ধুতে বাড়ির উঠানে টিউবওয়েল পাড়ে গেলে আগে থেকে ওত পেতে থাকা গ্রেফতারকৃত আসামি এবং তার সহযোগীরা মিলে ভিকটিমকে ধারালো অস্ত্র দ্বারা গলা কেটে হত্যা করে।

এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রংপুর র‍্যাব-১৩এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।