=== console.log('header!'); // вставь сюда свой код полностью
  • আজ ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে ১৫ লাখ টাকার প্যান্ট পিস জব্দ করল বিজিবি

| Peoples News ১০:২৪ অপরাহ্ণ | ০৭/০৩/২০২৬ সারাদেশ

হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম: কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মাঝিপাড়া নৌঘাট এলাকা থেকে অবৈধভাবে ভারত থেকে আনা ১৫ লক্ষ টাকার ভারতীয় প্যান্ট পিস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৭মার্চ) সকাল সাড়ে ৭টায় ওই এলাকায় অভিযান চালিয়ে এক হাজার পিস কাপড় জব্দ করা হয়। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা চোরাই মালামাল ফেলে পালিয়ে যায়।

এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক জানান, সীমান্ত এলাকায় যে কোনো ধরণের চোরাচালান প্রতিরোধে বিজিবি অভিযান পরিচালনা করে আসছে। আমরা সীমান্তে সর্বোচ্চ সতর্কতা অবস্থায় টহল অব্যাহত রেখেছি।