=== console.log('header!'); // вставь сюда свой код полностью
  • আজ ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজদিখানে গ্রামে প্রবেশের একমাত্র রাস্তার বেহাল দশা, জণ দূর্ভোগ চরমে!

| Peoples News ৮:২৫ পূর্বাহ্ণ | ০৯/০৩/২০২৬ সারাদেশ

 

সিরাজদিখান প্রতিনিধিঃমুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের পূর্বরাজদিয়া গ্রামের প্রধান শাখা সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সিরাজদিখান-তালতরা সড়কের পাশে রাজদিয়া আব্দুল জাব্বার বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন শাখা সড়কটি দিয়ে হাজারও মানুষ প্রতিদিন যাতায়াত করেন। বর্তমানে সড়কটির এক পাশ ভেঙে ইট পাশের পুকুরে পরেছে। ফলে পুরো রাস্তাটি যেন মরন ফাঁদে পরিনত হয়েছে। স্থানীয় লোকজনের পাশাপাশি, বিদ্যালয়ের শিক্ষার্থীরাও এই সড়ক দিয়ে যাতায়াতের সময় দুর্ঘটনার শিকার হচ্ছেন।

স্থানীয় এলাকাবাসী ও শিক্ষার্থীরা স্থানীয় জনপ্রতিনিধি, বিশেষ করে ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের প্রতি দ্রুত রাস্তার প্রয়োজনীয় সংস্কার ও পরে রাস্তার কার্পেটিংয়ের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন। এর আগে বেহাল অবস্থায় পরে থাকা গুরুত্বপূর্ণ এ সড়কটি নেপচুন কোল্ড স্টোরেজের ম্যানেজার।স্থানীয় বাসিন্দা রুহুল আমিন হাওলাদার ব্যক্তিগত তহবিল ও স্থানীয়দের সহায়তায় সড়কটির মেরামত করেন। তবে বর্তমানে স্থানীয় এলাকাবাসীসহ শিক্ষার্থীদের যাতায়াতের জন্য সংস্কার করা জরুরী হয়ে পরেছে।