
প্রতিবেদক, কিশোর ডি কস্তা: বৃহস্পতিবার (১২ মার্চ) রাত আনুমানিক ১০ ঘটিকায় রাজধানীর তেজগাঁও এলাকায় ওএমএস (ওপেন মার্কেট সেল) কর্মসূচির চাল ও আটা অবৈধভাবে ট্রাকে করে অন্যত্র সরানোর সময় সাংবাদিক টিমের দেওয়া সঠিক তথ্যের ভিত্তিতে পুলিশের অভিযানে একটি ট্রাকসহ চারজনকে আটক করা হয়েছে। এ সময় সংঘবদ্ধ একটি দল মব সৃষ্টি করে সাংবাদিক ও পুলিশের ওপর হামলার চেষ্টা চালায়।
তেজগাঁও বিজয় স্মরণী মোড়ে কিউর স্পেশালাইজড হাসপাতালের কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, ওএমএসের সরকারি চাল ও আটা অবৈধভাবে ট্রাকে করে কালোবাজারিতে বিক্রির উদ্দেশ্যে অন্যত্র সরানো হচ্ছে—এমন গোপন তথ্য পায় সাংবাদিকদের একটি টিম। বিষয়টি নিশ্চিত হওয়ার পরে ট্রাক চালক এর কাছে পন্য সামগ্রি বহনের চালান দেখতে চাইলে চালক ও সহকারী উওেজিত হয়ে যায় ও ফোন কল দিয়ে এর সাথে জড়িত কয়েকজনকে ঘটনাস্থলে ডেকে এনে মব সৃষ্টি করে সাংবাদিকদের উপর হামলা করার চেষ্টা করে। পরিস্থিতি নাগালের বাইরে চলে যাওয়ায় সাংবাদিক টীম তেজগাঁও থানার অফিসার ইনচার্জ কে বিষয় টা জানানোর পর দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ। তখন হামলাকারীরা পুলিশ ও সাংবাদিকদের আবারও হামলা করার চেষ্টা করে। পরবর্তীতে পুলিশ পন্য পরিবহন করার ট্রাকে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চাল ও আটার বস্তা দেখতে পেয়ে ট্রাক, চালক ও সহকারীসহ ৪ জনকে পুলিশের হেফাজতে নেয়।
এ সময় ট্রাকের চালক ও সহকারীকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা একেকজন একেক রকম তথ্য দেন। একবার বলেন এই মাল মোহাম্মদ পুর কৃষি মার্কেট যাওয়ার কথা আবার বলেন সাভার আরিফ নামের একজন ডিলার এর কথা। তথ্য সূত্রে জানা যায় এই ও এম এস এর চাল আটার সব চেয়ে বড় ডিলার হলেন খিলক্ষেত এর জৈনেক সুজন। তার গোডাউনেই মুলতঃ সরকারি বস্তা পরিবর্তন করে নতুন ভাবে প্যাকেট করে বাজারজাত করা হয়।
পুলিশ ট্রাকভর্তি চাল ও আটা জব্দ করে থানার হেফাজতে রেখেছেন এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। মামলা নং ২৭(৩-২৬)।






















