• আজ ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির |

কুড়িগ্রামে পাঁচ উপজেলায় ৬টি গ্রামেপ সৌদির সাথে মিল রেখে ঈদের নামাজ আদায়

| Peoples News ২:১০ অপরাহ্ণ | ২০/০৩/২০২৬ ইসলাম, কুড়িগ্রাম, সারাদেশ

হুমায়ুন কবির সূর্য, কু‌ড়িগ্রাম: সৌ‌দি আর‌বের সঙ্গে মিল রে‌খে কু‌ড়িগ্রা‌মের পাঁচ উপ‌জেলার ৬টি গ্রামের প্রায় সহস্রাধিক মুসল্লী ঈদুল ফিত‌রের নামাজ আদায় করেছেন।

শুক্রবার সকাল ৯টায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাইকডাঙা ও ছিট পাই‌কেরছড়া, ফুলবাড়ী উপজেলার জেলে পাড়া জামে মসজিদ, চিলমারী উপজেলার ডাটিয়ারচর, রৌমারী উপজেলার গয়টাপাড়া ও চর রা‌জিবপুর উপ‌জেলার করাতি পাড়ায় এসব জামাত অনু‌ষ্ঠিত হয়।

মুসল্লী আমিনুল ইসলাম, আব্দুল আউয়াল ও আব্দুল মজিদ বলেন, সৌদির সাথে মিল রেখে সিয়াম সাধনা শেষ করেছি। আজ ঈদুল ফিত‌রের নামাজ আদায় করে খুব আনন্দ হচ্ছে।
জেলে পাড়া মসজিদের ইমাম আমিনুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে আমরা ফুলবাড়ীতে ইমাম আবু হানিফার (রহ:) মতাদর্শ অনুযায়ী সৌদি আরবের সাথে মিল রেখে ত্রিশটি রোজার পর আজ ঈদুল ফিতরের নামাজ আদায করলাম। আজ ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের কুটির চন্দ্রখানা জেলে পাড়া আহলে হাদিস জামে মসজিদের উঠানে এই গ্রামের মানুষের সাথে পার্শ্ববর্তী কবির মামুদ, হাজীর বাজার ও ভিতরকুটি গ্রামের ৬০জন মানুষ একসাথে ঈদের নামাজে অংশ নেয়া হল।
ভূরুঙ্গামারীতে পাইকের ছড়া গ্রামের কিশোর আবু বকর উচ্ছ্বাস প্রকাশ করে জানায়, সবার সাথে ঈদের নামাজ আদায় করে খুব ভাল লাগছে।

চিলমারী উপজেলার অষ্টমির চর ইউনিয়নের ডাটিয়ার চর এলাকার নামাজি জানে আলম বলেন, আমরা প্রতিবছর ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজ সৌদি আরবের সাথে মিল রেখে পালন করছি।

ফুলবাড়ী উপজেলার জেলে পাড়া আহলে হাদিস জামে মসজিদের সামনে ঈদের নামাজ আদায় করে ইমাম মো. আব্দুল মালেক জানান, পৃথিবীর কোথাও চাঁদ দেখা গেলে আমাদের ইমাম আবু হানিফা (রহ:) সারাবিশ্বে একই দিনে ঈদ ও সিয়াম পালন করতে নির্দেশনা দিয়েছেন। আজ এই জামাত আদায়ে ৬০জন মুসল্লী উপস্থিত ছিলেন।