• আজ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা |

মোরেলগঞ্জে ঘের দখল নিয়ে উত্তেজনা,বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন

| Peoples News ১:৫৮ পূর্বাহ্ণ | ০৭/০৪/২০২৬ সারাদেশ

 

শেফালী আক্তার রাখি,মোরেলগঞ্জ প্রতিনিধি:বাগেরহাটের মোরেলগঞ্জ অভেধভাবে জমি দখল করে ঘের ব্যবসা ও জমির মালিকদেরকে হয়রাণীর প্রতিবাদে উপজেলা বিএনপির এক নেতার বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ভূক্তভোগী জমির মালিকেরা। রবিবার (৫ এপ্রিল) বেলা ১২টার দিকে বহরবুনিয়া গ্রামের হাওলাদার পাড়া এলাকায় ১৭০ বিঘা জমির ঘেরের পাশে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ঘেরটির দখলে নিতে জমির মালিকেরা লাল পতাকা পুতে জমিতে তাদের দখল ও অবস্থান প্রকাশ করেছেন। এ ঘটনায় এখন দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

মানববন্ধনে জমির মালিকেরা বলেন, ১৭০ বিঘা জমির এই ঘেরটি ইতোপূর্বে বহিরাগত আওয়ামী লীগ ও বিএনপির নেতারাই রাজনৈতিক প্রভাব খাটিয়ে ভোগ দখল করেছেন। জুলাই বিপ্লবের পরেও একইভাবে ঘেরটিতে চেপে বসেছে বহিরাগতরা। প্রকৃত জমির মালিকেরা এখন ঐক্যবদ্ধ হয়ে ঘের এলাকায় লাল পতাকা পুতে ঘেরটি দখল করে নিয়েছেন। তারা এখন নিজেদের জমিতে নিজেরাই ফসল উৎপাদন ও মাছ চাষ করে জীবিকা নির্বাহ করতে চান। বহিরাগত দলীয় নেতাদের হাত থেকে বাচঁতে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন ভূক্তভোগীরা।

মানববন্ধনে বক্তৃতা করেন জমির মালিক সাইফুল ইসলাম, হাবিবুর রহমান তালুকদার, রাজিব হাওলাদার, মো. মমিনুল ইসলাম, নাছিমা খাতুন, মরিয়ম বেগম, মেহেরুন নেছাসহ অনেকে। এ বিষয়ে জমির মালিকদের পক্ষে সাইফুল ইসলাম বাদি হয়ে বিএনপি নেতা এফ এম শামীম আহসানসহ ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করেছেন।

এ অভিযোগ সম্পর্কে জানতে চাইলে উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এফ.এম শামীম আহসান তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বিকার করে বলেন, ২০০৬ সালে এ মৎস্য ঘেরটি জমির মালিকেরা তার নামে রেজিষ্ট্রি করে দিয়েছেন। ২ বছর ঘের করার পরে আওয়ামী লীগের লোকজন ঘেরটি দখল করে নেয়। এখন যারা বিক্ষোভ ও মানববন্ধন করেছেন তাদের ওখানে কোন জমি নেই।

এ সর্ম্পকে মোরেলগঞ্জ থানার ওসি মাহমুদুর রহমান বলেন, মৎস্য ঘেরে আইনশৃংখলা ভঙ্গের আশংকার কোন অভিযোগ পাওয়া যায়নি।