• আজ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা |

কুড়িগ্রামের রৌমারীতে চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে স্বামীর নির্যাতন

| Peoples News ৪:০৩ অপরাহ্ণ | ১৫/০৪/২০২৬ সারাদেশ

 

হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম :কুড়িগ্রামের রৌমারীতে জমি থেকে করলা চুরির অভিযোগে প্রকাশ্যে গাছে বেঁধে স্ত্রীকে পেটালেন স্বামী। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা।

জানা গেছে ওই উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের বংশিপাড়া এলাকায় জনৈক ফরহাদ হোসেনের লাগানো জমির ক্ষেত থেকে এক বস্তা করলা চুরির সময় গূহবধু ছালেহা বেগমকে হাতে নাতে আটক করা হয়। পরে স্থানীয়দের চাপে তার স্বামী বদিয়া মিয়া গরুর দঁড়ি দিয়ে স্বীকে গাছে বেঁধে প্রকাশ্যে লাঠি দিয়ে নির্যাতন করে। এসময় কয়েকজন নারী তাকে সহযোগিতা করে।
নির্যাতিত ছালেহা বেগম একই ইউনিয়নের ছোটধনতোলা এলাকার বাসিন্দা।

এলাকাবাসী জানান, ছালেহা ও বদিয়া মিয়ার বিরুদ্ধে চুরিসহ মাদকের একাধিক মামলা রয়েছে।

জমির মালিক ফরহাদ হোসেন জানান, আমার জমি থেকে প্রায় করলা চুরি হতো। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে এলাকাবাসীসহ ছালেহাকে করলার বস্তাসহ আটক করা হয়। পরে বিচারে তার স্বামী বদিয়া স্ত্রীকে গাছে বেঁধে পিটিয়েছেন। এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

বিষয়টি নিয়ে দাঁতভাঙ্গা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আবুল হোসেন বলেন, হাতেনাতে করলাসহ এক নারীকে আটক করে জমি মালিক। পরে ওই নারীর স্বামী এসে তাকে শাসন করে বাড়ি নিয়ে গেছেন।

এ ব্যাপারে রৌমারী থানার ভারপ্রাপ্ত (কর্মকর্তা) ওসি কাওসার আলী বলেন, করলা চুরির অভিযোগ স্বামী স্ত্রীকে পিটিয়েছে এমনটি শুনেছি। তবে এনিয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

পি নিউজ কুড়িগ্রাম