• আজ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ছেলের বিরুদ্ধে গরু চুরির অভিযোগ!

| Peoples News ৪:০২ অপরাহ্ণ | ০৮/০৫/২০২৬ সারাদেশ

 

সিরাজদিখান প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের ঘোরামাড়া এলাকায় এক হিন্দু পরিবারের গরু চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী কালু নামে এক ব্যক্তি সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল সকাল আনুমানিক ১১টা ৫৫ মিনিটে কেয়াইন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইসরাফিলের ছেলে সোহেলসহ অজ্ঞাত আরও দুইজন ঘোরামাড়া এলাকা থেকে একটি গরু চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগীর দাবি, গরু নিয়ে যাওয়ার দৃশ্য রসুলপুর দাখিল মাদ্রাসার সিসি ক্যামেরায় ধারণ হয়েছে।


এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে সিরাজদিখান থানা পুলিশ জানায়, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযুক্ত কেয়াইন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ছেলে সোহেলের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এছাড়া তার পিতার কাছ থেকেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।