
রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধিঃ শেরপুর সদরের কামারেরচর ইউনিয়নের কাটাখালি খাল পূনঃ খননের কাজ উদ্বোধন করা হয়েছে।
১৩ মে দুপুরে জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা এ খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন ।
জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক এবিএম মামুনুর রশীদ পলাশ, অতিরিক্ত জেলা প্রশাসক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মামুনুল হাসান ও উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ হযরত আলী, সদস্য সচিব সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এসএম শহিদুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সহসভাপতি সাইফুল ইসলাম স্বপন, সাবেক সাংগঠনিক সম্পাদক আকরামুজ্জামান রাহাত, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল আলম শিপন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতা, জেলা ছাত্রদলের সভাপতি নাঈম হাসান উজ্জ্বলসহ কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
সদর উপজেলা পরিষদ ইউজিপি প্রকল্পের অধীনে ২ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে সোয়া চার কিলোমিটার দীর্ঘ এ খাল খনন করছে।
খাল খনন কর্মসূচির উদ্বোধন করার পর ডাঃ প্রিয়াঙ্কা বলেন, খাল খননের মাধ্যমে চরাঞ্চলের কৃষকদের উন্নয়ন দার উন্মোচন হব। শেরপুরে ১৯৭৯ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। আবার প্রধানমন্ত্রী তারেক রহমান এ কর্মসূচি শুরু করেছেন। আমরা এ কর্মসূচিকে সফলভাবে বাস্তবায়ন করতে চাই। তিনি বলেন, চরাঞ্চলের ব্রীজ, রাস্তাঘাটসহ সকল সমস্যার সমাধান করা হবে।
পি নিউজ শেরপুর






















