• আজ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | তোফায়েল আহমেদ মারা গেছেন |

সারাদেশ

মোরেলগঞ্জে বিবাদমান জমিতে তোলা ঘর ভেঙ্গে ফেলার ঘটনায় লুট ও অগ্নিসংযোগের অভিযোগ

| Peoples News ৭:৩৪ অপরাহ্ণ | ১৫/০৫/২০২৬ জাতীয়

শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে বিবাদমান জমির দখল নিতে রাতের আধারে একটি পক্ষের তৈরী করা স্থাপনা অপর পক্ষ ভেঙ্গে ফেলার ঘটনায় বসতবাড়িতে হামলা, লুট ও অগ্নিসংযোগের অভিযোগ তোলা হয়েছে।

জিউধরা গ্রামে ঘের ও জিউধরা বাজারে নগদ-বিকাশের ব্যবসায়ী শামীম ওরফে শুকুর মৃধা এ অভিযোগ তুলেছেন। তিনি বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাত ৯টার দিকে একই বংশের প্রতিপক্ষের ৪০-৫০ জনের একটি বাহিনী তার বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। বাহিনী লোকেরা অতর্কিতে মারপিট শুরু করে। পরে ধারালো অস্ত্রে মুখে সকলকে জিম্মি করে নগদ টাকা, খামারে হাস, মুরগী ও ঘরের মূল্যবান মালামাল লুটে নিয়ে বসত ঘরে আগুন দিয়ে চলে যায়।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

পি নিউজ