• আজ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | তোফায়েল আহমেদ মারা গেছেন |

সারাদেশ

যশোরে বিজিবির অভিযানে বিষাক্ত জেলি পুশ করা ১১ লাখ টাকার চিংড়ি মাছ জব্দ

| Peoples News ১১:২৩ অপরাহ্ণ | ১৬/০৫/২০২৬ জাতীয়

বেনাপোল প্রতিনিধি, আবিদ হাসান: যশোরে বর্ডার গার্ড বাংলাদেশ এর বিশেষ অভিযানে বিষাক্ত জেলি পুশ করা বিপুল পরিমাণ গলদা, বাগদা ও হরিনা চিংড়ি মাছ জব্দ করা হয়েছে। এ সময় ট্রাক মালিকদের কাছ থেকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

শুক্রবার (১৬ মে) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সূত্রে জানা যায়, গত ১৫ মে গোপন সংবাদের ভিত্তিতে ঝুমঝুমপুর এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় বিজিবির একটি চৌকস টহল দল। এ সময় সাতক্ষীরা থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটগামী ৪টি চিংড়ি মাছবাহী ট্রাক আটক করা হয়।

পরে উপজেলা মৎস্য কর্মকর্তা, খামার ব্যবস্থাপক ও মৎস্য সম্প্রসারণ কর্মকর্তার সমন্বয়ে মাছ পরীক্ষা করে ১ দশমিক ১ টন (১১০০ কেজি) চিংড়িতে ক্ষতিকর জেলি পুশের প্রমাণ পাওয়া যায়। জব্দ করা মাছের আনুমানিক বাজারমূল্য ১১ লাখ টাকা।

অভিযানের পর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জব্দ করা বিষাক্ত চিংড়ি মাছ ধ্বংস করা হয়। একই সঙ্গে ট্রাক মালিকদের ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে পৃথক আরেকটি অভিযানে বেনাপোল আইসিপি এলাকায় বিজিবি সদস্যরা ৯টি শাড়ি, ৪টি থ্রি-পিস, ৪টি টু-পিস, ৫০০ গ্রাম জিরা, ১ প্যাকেট ফুসকা, ২৪১টি চকলেট ও ৩৬টি কসমেটিকস সামগ্রী আটক করে। উদ্ধার হওয়া এসব মালামালের মোট মূল্য ১২ লাখ ৩ হাজার ২০০ টাকা।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, চিংড়ি মাছে বিষাক্ত জেলি পুশ করা একটি গুরুতর অপরাধ এবং জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। এ ধরনের অপরাধ দমনে দেশব্যাপী নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্ত এলাকায় চোরাচালান ও জনস্বাস্থ্যবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

পি নিউজ / বেনাপোল পাচার