• আজ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সারাদেশ

ভুলবশত অন্য নম্বরে পাঠানো ৬৩ হাজার টাকা উদ্ধার করে ফিরিয়ে দিলো পুলিশ!

| Peoples News ৯:২০ অপরাহ্ণ | ২২/০৫/২০২৬ সারাদেশ

 

সিরাজদিখান প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখান থানায় করা সাধারণ ডায়েরির ভিত্তিতে ভুলবশত অন্য নম্বরে পাঠানো ৬৩ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।

চলতি বছরের ২৯ এপ্রিল সজিব মন্ডল নামে এক ব্যক্তি সিরাজদিখান থানায় একটি জিডি করেন যার নং ১৪৪৫। তিনি দায়েরকৃত জিডিতে উল্লেখ করেন ভুলক্রমে বিকাশের মাধ্যমে তার তেষট্টি হাজার টাকা অন্য একটি নম্বরে চলে যায়। পরে তিনি বিষয়টি নিয়ে সিরাজদিখান থানায় একটি জিডি করেন।

এ ঘটনায় তদন্ত শুরু করেন শিরাজদিখান থানার এএসআই মোঃ শরিফুল ইসলাম। তিনি তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত চালিয়ে হবিগঞ্জ জেলা থেকে ভুলক্রমে পাঠানো ওই টাকা উদ্ধার করতে সক্ষম হন। পরবর্তীতে উদ্ধারকৃত টাকা প্রকৃত মালিক সজিব মন্ডলের নিকট বুঝিয়ে দেওয়া হয়।

এ ঘটনায় স্থানীয় জনসাধারণ ইতিবাচক হিসেবে দেখছেন। তারা মনে করেন, বর্তমান সময়ে দেশে সততা ও মানবিকতার এমন উদাহরণ তুলনামূলক ভাবে কম দেখা যায়। তাই ভুলবশত অন্য নম্বরে চলে যাওয়া ৬৩ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার ঘটনাটি মানুষের মাঝে আস্থা ও ইতিবাচক বার্তা তৈরি করেছে। জনসাধারণ আরও আশা প্রকাশ করেন, এ ধরনের জনহিতকর ও সেবামূলক কাজ সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে এবং অন্যদেরও সততা ও মানবিকতার সঙ্গে কাজ করতে উদ্বুদ্ধ করবে।

শিরাজদিখান থানার ওসি আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করে জানান, সাধারণ ডাইরীর প্রেক্ষিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় সজিব মন্ডলের তেষট্টি হাজার টাকা হবিগঞ্জ জেলা থেকে উদ্ধার করে তার কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

.

পি নিউজ সিরাজদিখান