• আজ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সারাদেশ

যশোর সীমান্তে কোটি টাকার চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি

| Peoples News ৭:২৬ অপরাহ্ণ | ২৩/০৫/২০২৬ সারাদেশ

বেনাপোল প্রতিনিধি: যশোর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে Border Guard Bangladesh।

শনিবার (২৩ মে) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় পৃথক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতীয় ১৩০টি শাড়ি, ৪টি থ্রি-পিস, ৩ দশমিক ৫ কেজি জিরা, ১১৪ প্যাকেট ফুসকা, ১০ কেজি আমসত্ত্ব, ৪ প্যাকেট কিসমিস, ১৮ প্যাকেট সন পাপড়ী, ৮৪টি বিভিন্ন খাদ্যসামগ্রী, ১ হাজার ৩৭টি চকলেট এবং ২ হাজার ৫০৩টি কসমেটিক্স সামগ্রী আটক করা হয়।

বিজিবি সূত্র জানায়, আটককৃত মালামালের আনুমানিক মূল্য ২২ লাখ ৭০ হাজার ৭৭০ টাকা।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। নিয়মিত অভিযানের মাধ্যমে বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।

আবিদ হাসান
বেনাপোল প্রতিনিধি : যশোর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে Border Guard Bangladesh।

শনিবার (২৩ মে) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় পৃথক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতীয় ১৩০টি শাড়ি, ৪টি থ্রি-পিস, ৩ দশমিক ৫ কেজি জিরা, ১১৪ প্যাকেট ফুসকা, ১০ কেজি আমসত্ত্ব, ৪ প্যাকেট কিসমিস, ১৮ প্যাকেট সন পাপড়ী, ৮৪টি বিভিন্ন খাদ্যসামগ্রী, ১ হাজার ৩৭টি চকলেট এবং ২ হাজার ৫০৩টি কসমেটিক্স সামগ্রী আটক করা হয়।

বিজিবি সূত্র জানায়, আটককৃত মালামালের আনুমানিক মূল্য ২২ লাখ ৭০ হাজার ৭৭০ টাকা।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। নিয়মিত অভিযানের মাধ্যমে বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।

পি নিউজ বেনাপোল বিজিবি