• আজ ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সারাদেশ

ফরিদপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ

| Peoples News ১০:০৩ অপরাহ্ণ | ২৪/০৫/২০২৬ সারাদেশ

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

আজ রোববার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সৈয়দ মোঃ আলমগীর হোসেনের দিকনির্দেশনায় এসআই জব্বার হোসেন সঙ্গীয় ফোর্সসহ ফরিদপুর কোতোয়ালী থানাধীন রথখোলা রবিদাস পল্লি এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে পশ্চিম খাবাসপুর এলাকার বাসিন্দা মোঃ হিরু শেখ (৩৫) কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত হিরু শেখ পশ্চিম খাবাসপুর এলাকার ছালাম শেখের ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পি নিউজ ফরিদপুর মাদক