• আজ ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম

সারাদেশ

মধুখালীতে ৫০০ গ্রাম গাঁজাসহ প্রতিবন্ধী যুবক গ্রেপ্তার

| Peoples News ১১:৫৭ অপরাহ্ণ | ০৮/০৬/২০২৬ সারাদেশ

 

ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরের মধুখালী উপজেলার মাঝকান্দি এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ এক প্রতিবন্ধী যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

সোমবার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মো. আলমগীর হোসেনের দিকনির্দেশনায় এসআই মো. মোতাহার আলী সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মধুখালী থানার মাঝকান্দি এলাকায় অভিযান চালিয়ে মো. রাজিব তালুকদার (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত রাজিব তালুকদার উপজেলার মাঝকান্দি গ্রামের মৃত লতিফ তালুকদারের ছেলে।

ডিবি পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

জেলায় মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

পি নিউজ ফরিদপুর মাদক