• আজ ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মোরেলগঞ্জে মাদ্রাসার ছাত্রকে বলৎকারের অভিযোগে মামলা

| Peoples News ১০:৩৮ অপরাহ্ণ | ১১/০৬/২০২৬ জাতীয়

শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের শনিরজোড় গ্রামে মাদ্রাসার ছাত্রকে বলৎকারের অভিযোগে মোরেলগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে।

অভিযোগে জানা গেছে, অত্র গ্রামের আবু হানিফ মৃধার ছেলে ঘষিয়াখালী ইসলামিয়া দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র (১১)। ঘটনারদিন গতকাল ১০ জুন বুধবার দুপুরে একই গ্রামের জনৈক জাকির মৃধার ছেলে রাকিব মৃধা (২২) মোবাইলে গেম দেখার প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে কাজী মার্কেটের পিছনে নিয়ে যায়। সেখানে রাকিব ওই ছাত্রকে বলৎকার করে। এসময় সে ডাক চিৎকার দিলে লম্পট রাকিব পালিয়ে যায়। বিষয়টি মাদ্রাসার ছাত্র তার পিতা মাতাকে অবহিত করে। এনিয়ে রাকিবের পিতা মাতাকে জানানো হলে উল্টো তাদের জীবননাশের হুমকি দেয়। এ ঘটনায় ছাত্রের মাতা জেসমিন বেগম বাদি হয়ে মোরেলগঞ্জ থানায় রাকিব মৃধাকে আসামী করে মামলা দায়ের করেন। মামলা নং-২৪, তারিখ-১০.৬.২০২৬।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন,মাদ্রাসার ছাত্রকে বলৎকারের অভিযোগের প্রেক্ষিতে ছাত্রের মা বাদি হয়ে অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে মামলা দায়ের হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।