• আজ ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সারাদেশ

দেবহাটায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন

| Peoples News ৫:৩৪ অপরাহ্ণ | ১৫/০৬/২০২৬ সারাদেশ

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ১৫ জুন (সোমবার) বেলা ১১ টায় সখিপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ ক্যাম্পেইন ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয় । অনুষ্টানের পূর্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রার র‍্যালি ইউনিয়নের প্রধান প্রধান সড়ক সমূহ প্রদক্ষিন করে ।

সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার জনাব নাসরিন জাহান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সখিপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা গোলাম রব্বানী, ইউপি সদস্য মোখলেছুর রহমান, নুরমোহাম্মাদ, রবিউল ইসলাম, নাজিম উদ্দীন, মোয়াজ্জেম হোসেন, নজরুল ইসলাম, আবুল হোসেন, কালাম সরদার, সাজু পারভীন, রেহেনা খাতুন, জুলেখা খাতুন সহ গন্যমান্য ব্যক্তিবর্গ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমন্বয়কারী রেবেকা সুলতানা।

পি নিউজ/ দেবহাটা