• আজ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সারাদেশ

কুড়িগ্রামে ৯শ’ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ ও জরিমানা

| Peoples News ৭:৩১ অপরাহ্ণ | ১৩/০৭/২০২৬ সারাদেশ

 

হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম: কুড়িগ্রামের কেতারমোড় এলাকায় নিষিদ্ধ পলিথিন রাখার অভিযোগে এক গোডাউন মালিককে ৫ হাজার টাকা জরিমানা ও ৯শ’ কেজি পলিথিন জব্দ করা হয়েছে।

কুড়িগ্রাম সদর উপজেলার কেতার মোড় এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০০ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে সংশ্লিষ্ট একটি গোডাউনের মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) বিকেলে কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তর পরিচালিত এক মোবাইল কোর্টে এ ব্যবস্থা নেওয়া হয়। এসময় মোবাইল কোর্ট পরিচালনা করেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী রীমা আক্তার।

পরিবেশ অধিদপ্তর জানায়, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ৬(ক) ধারা লঙ্ঘনের দায়ে কুড়িগ্রাম সদর উপজেলার কেতার মোড় সংলগ্ন একটি গোডাউনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রায় ৯০০ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। পাশাপাশি সতর্কতামূলকভাবে ৫ হাজার টাকা জরিমানা করে তা তাৎক্ষণিক আদায় করা হয়।

প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর, কুড়িগ্রামের সহকারী পরিচালক মো. রেজাউল করিম।#

পি নিউজ কুড়িগ্রাম গাজা