
রাজধানীর তেজগাঁওয়ে মববাজদের কবলে পড়েন লাঞ্ছিত হয়েছেন সিনিয়র ৩ সাংবাদিক। বুধবার রাত ১০টার পর তেজগাঁও এলাকার ইম্পালস হাসপাতালের সামনে আল মদিনা রেস্টুরেন্টে সাংবাদিক জয় ই মামুন, প্রভাষ আমিন ও মুন্নী সাহাকে মব করে হয়রানি করা হয়েছে।
এ ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করে ঘটনার সাথে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি করছি। সংগঠনের পক্ষ থেকে রাষ্ট্র যন্ত্রের নিকট সাংবাদিকদের এমন মবের কবল থেকে নিরাপত্তার দাবি করেন। রাষ্ট্রের অভ্যন্তরে এরূপ কালচার দীর্ঘ মেয়াদি চলতে থাকলে রাষ্ট্র যন্ত্র বিকল হতে পারে।
আমরা মনে করি, পেশায় অথবা রাজনীতিতে
মতপার্থক্য বা ভিন্ন অবস্থান থাকতেই পারে। তাই বলে কিন্তু কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নিয়ে কাউকে হেনস্তা করার সুযোগ নেই।
মবের শিকার সাংবাদিকরা সহকর্মী ও সহযোদ্ধাদের দ্রুত তৎপরতা এবং পুলিশের উপস্থিতিতে তাঁরা নিরাপদে ঘটনাস্থল ত্যাগ করতে পেরেছেন (সংবাদ বিজ্ঞপ্তি)।





















