=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাবিতে শিবিরের ‘লীগ ধর’ ম্যারাথনে ‘প্রতীকী ছাত্রলীগ’কে ধাওয়া

| পিপলস ডিজিটাল ডেস্ক ১১:২১ পূর্বাহ্ণ | ১৭/০৭/২০২৬ জাতীয়

‘সন্ত্রাস প্রতিরোধ দিবস’ উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার উদ্যোগে এক ব্যতিক্রমধর্মী ‘লীগ ধর ম্যারাথন ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (১৭ জুলাই) সকাল ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এই ম্যারাথন সম্পন্ন হয়। এসময় উপস্থিত ছিলেন ডাকসু ভিপি সাদিক কায়েমসহ ঢাবি ছাত্রশিবিরের শীর্ষ নেতৃবৃন্দ।

 

সাদিক কায়েম বলেন, ‘২০২৪ সালের আজকের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল এবং প্রতিটি প্রান্তর ছাত্রলীগ মুক্ত হয় এবং সেদিনই মূলত বাংলাদেশ স্বাধীন হয়। এই দিনটিকে স্মরণ করার জন্য ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আজ লীগ ধর ম্যারাথন আয়োজন করেছে।’

 

তিনি বলেন, ‘আমরা এই আয়োজনের মাধ্যমে বার্তা দিতে চাই, ক্যাম্পাসে লীগের যে ফ্যাসিবাদী রাজনীতি ছিল, ক্ষমতার রাজনীতি ছিল, গণরুম বা গেস্টরুমের রাজনীতি ছিল বা শিক্ষার্থীদের দাসের মতো ব্যবহার করে যে অপরাজনীতি ছিল, তা আর কখনো ফিরে আসবে না।’ডাকসু ভিপি বলেন, বাংলাদেশে খুনি হাসিনা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ এবং এই ফ্যাসিবাদি শক্তির রাজনীতি আর কখনো ফিরে আসতে পারবে না।সবশেষে জুলাই গণহত্যার সাথে জড়িত আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশের যে কোনো অঞ্চলে দেখা গেলে তাদের থানায় ধরিয়ে দেওয়ারও আহ্বান জানান তিনি।