=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনা-স্পেন ম্যাচ রেফারি ছিলেন মাদক মামলার আসামি

| পিপলস ডিজিটাল ডেস্ক ১১:২৪ পূর্বাহ্ণ | ১৭/০৭/২০২৬ আন্তর্জাতিক

চলতি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। ম্যাচটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন একসময়ের আলোচিত মাদক ও পতিতাবৃত্তি মামলায় গ্রেপ্তার হওয়া স্লোভেনিয়ার অভিজ্ঞ রেফারি স্লাভকো ভিনচিচ।রোববার (২০ জুলাই) বাংলাদেশ সময় রাত ১টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে।৪৬ বছর বয়সী ভিনচিচ ২০১০ সাল থেকে ফিফার আন্তর্জাতিক রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ২০২৩ উয়েফা নেশনস লিগে স্পেন-ইতালি সেমিফাইনাল এবং ২০২৪ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল পরিচালনা করেছেন। এবারের বিশ্বকাপে এটি হবে তার ষষ্ঠ ম্যাচ।

 

 

তবে ২০২০ সালে বসনিয়া ও হার্জেগোভিনার বিজেলিনা শহরে একটি পুলিশ অভিযানের কারণে তার নাম আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হয়। ওই অভিযানে মাদক, পতিতাবৃত্তি ও অস্ত্র চক্রের সন্দেহে একটি কেবিনে অভিযান চালিয়ে ভিনচিচকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল।