=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আমরা সংবিধান সংশোধন করতে চাই, কখনোই সংস্কারের কথা বলিনি: মির্জা ফখরুল

| পিপলস ডিজিটাল ডেস্ক ৪:৩৯ অপরাহ্ণ | ১৭/০৭/২০২৬ রাজনীতি

সরকার সংবিধান সংস্কার নয়, সংবিধান সংশোধন করতে চায়। এ বিষয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই, বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শুক্রবার (১৭ জুলাই) সকালে অধ্যাপক এমাজউদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন।মির্জা ফখরুল বলেন, ‘আমরা সংবিধান সংশোধন করতে চাই, কখনোই সংস্কারের কথা বলিনি। এ বিষয়ে বিভ্রান্তির কোনো অবকাশ রয়েছে বলে মনে করি না।’

 

জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, সনদে রাজনৈতিক দলগুলো একসঙ্গে স্বাক্ষর করেছে। তবে গণভোটসংক্রান্ত একটি অংশ নিয়ে তাদের সঙ্গে আলোচনা হয়নি এবং উচ্চ কক্ষের বিষয়েও বিএনপি কখনো একমত ছিল না। তার ভাষায়, প্রতিটি দল তাদের নিজস্ব নির্বাচনী ইশতেহার অনুযায়ী কাজ করবে বলে সনদে উল্লেখ রয়েছে, কিন্তু এখন বিষয়টির ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে।