=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঁওতাবাজি করা হলে, জনগণ ছেড়ে কথা বলবে না: জামায়াত আমির

| পিপলস ডিজিটাল ডেস্ক ৭:১১ অপরাহ্ণ | ১৮/০৭/২০২৬ রাজনীতি

বর্তমান সরকারকে উদ্দেশে জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান বলেছেন, আপনারা ফ্যাসিবাদের রাস্তায় হাঁটছেন। সংবিধান সংশোধন কমিটি অবৈধ। যদি কোনো ভাঁওতাবাজি করা হয়, জনগণ ছেড়ে কথা বলবে না।

শনিবার (১৮ জুলাই) বিকেলে বরিশালে গণভোট বাস্তবায়নের দাবিতে আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, বর্তমান সরকার নির্বাচনের সময় গণভোটের পক্ষে বলেছেন, হ্যাঁ ভোটের পক্ষে বলেছেন। এখন তারা বলছেন সংস্কার বুঝি না। সংসদে সংবিধান সংশোধন কমিটি কোথায় আছে? জনগণের সঙ্গে আর কত ধোঁকাবাজি করবেন। পরিণতির জন্য প্রস্তুত থাকুন।

শফিকুর রহমান বলেন, আপনারা ৯১ সালের পরে ক্ষমতায় এসে বোঝেননি কাকে কেয়ারটেকার সরকার বলে। শেষ পর্যন্ত বুঝেছেন ঠিকই। আমরা বলব, জাতির ক্ষতি করে বুঝবেন না, এখনই বুঝুন। আমরা রাজপথে এভাবে থাকতে চাই না। আমরা সবাই মিলে দেশ গড়ার কাজে অংশগ্রহণ করতে চাই। কিন্তু আপনারা যেভাবে ধাক্কায়ে ধাক্কায়ে আমাদেরকে রাজপথের দিকে দিচ্ছেন, রাজপথ জ্বলে উঠলে সেই আগুনে অনেক কিছু পুড়ে ছারখার হয়ে যাবে।