=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ফাইনালে আর্জেন্টিনার পক্ষে নেতানিয়াহু, মেসিদের জানালেন শুভকামনা

| পিপলস ডিজিটাল ডেস্ক ৯:২৬ পূর্বাহ্ণ | ১৯/০৭/২০২৬ আন্তর্জাতিক

বিশ্বকাপ ফাইনালে স্পেনের মুখোমুখি হওয়ার আগে আর্জেন্টিনার প্রতি সমর্থন জানিয়েছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ উপলক্ষে ইসরায়েলে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত রাব্বি শিমন অ্যাক্সেল ওয়ানিশের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। খবর টাইমস অব ইসরাইলের।

 

নেতানিয়াহুর কার্যালয়ের তথ্য অনুযায়ী, রাষ্ট্রদূত ওয়ানিশ আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের পক্ষ থেকে একটি বার্তা পৌঁছে দেন। ওই বার্তায় মিলেই নেতানিয়াহুকে তার “বন্ধু” হিসেবে উল্লেখ করে সমর্থনের কথা জানান।

 

এর জবাবে নেতানিয়াহু বলেন, “হাভিয়ের, তুমি একজন বন্ধু। একজন সত্যিকারের বন্ধু। তুমি একজন মহান বন্ধু। আমরা তোমাকে সমর্থন করি, আমরা আর্জেন্টিনাকে নানাভাবে সমর্থন করি। আগামীকালও শুভকামনা।”

 

বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে মাঠে নামার আগে নেতানিয়াহুর এই বার্তা আর্জেন্টিনার প্রতি তার প্রকাশ্য সমর্থনের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।উল্লেখ্য, ফাইনালে স্পেনের মুখোমুখি হবে লিওনেল মেসিরা। তবে শুধু মাঠের লড়াই নয়, দুই দেশের রাজনৈতিক অবস্থানের কারণেও ম্যাচটি নিয়ে বাড়তি আলোচনা চলছে। বিশেষ করে ইসরায়েল ইস্যুতে স্পেন ও আর্জেন্টিনা সরকারের ভিন্ন অবস্থানের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা ধরনের মন্তব্য দেখা যাচ্ছে।