=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মাঝ আকাশে আর্জেন্টাইন সমর্থকদের সঙ্গে স্প্যানিশ পাইলটের রসিকতা

| পিপলস ডিজিটাল ডেস্ক ১০:৩৪ পূর্বাহ্ণ | ২১/০৭/২০২৬ আন্তর্জাতিক

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল মানেই তো কোটি কোটি মানুষের হৃদস্পন্দন বেড়ে যাওয়া। একদিকে টানটান উত্তেজনা, অন্যদিকে শিরোপার লড়াই। কিন্তু মেটলাইফ স্টেডিয়ামে যখন স্পেন বনাম আর্জেন্টিনার এই মহারণ চলছে, তখন এমন কিছু দুর্ভাগা ফুটবলপ্রেমীও ছিলেন যারা ছিলেন একেবারে মাঝ আকাশে!

উড়োজাহাজে ইন্টারনেট বা লাইভ টিভি দেখার কোনো সুযোগ নেই। তাই ম্যাচের ফলাফল জানতে তাদের বিমান মাটিতে নামা পর্যন্ত অপেক্ষা করা ছাড়া কোনো গতি ছিল না। আর ঠিক এই সুযোগটিকেই জীবনের সেরা এক প্র্যাংক বা রসিকতার হাতিয়ার বানিয়ে নিলেন খোদ বিমানের এক স্প্যানিশ পাইলট!

মাইক্রোফোন হাতে নিয়ে গম্ভীর গলায় পাইলট ঘোষণা শুরু করলেন- অতিরিক্ত সময় পর্যন্ত ম্যাচটি ছিল ভীষণ কঠিন এবং দুই দলই নিজেদের সর্বস্ব দিয়ে লড়েছে। কিন্তু ফুটবলের নিয়মে তো কোনো একপক্ষকেই বিজয়ী হতে হয়। এরপর তিনি যখন নাটুকে ঢঙে বলে উঠলেন, ‘আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে আমাদের আর্জেন্টাইন যাত্রীদের অভিনন্দন জানাতে চাই…’- তখন আর পায় কে তাদের!

পাইলটের কথা শেষ হওয়ার আগেই বিমানে থাকা শত শত আর্জেন্টাইন সমর্থক আনন্দে একদম আত্মহারা। নীল-সাদা জার্সিতে সজ্জিত যাত্রীরা সিট থেকে লাফিয়ে উঠে উল্লাসে ফেটে পড়লেন, কারণ তাদের মনে তক্ষণাৎ বিশ্বাস জন্মে গেছে যে তাদের দেশই বুঝি বিশ্বচ্যাম্পিয়ন হয়ে গেছে!

কিন্তু তাদের এই খুশির বেলুন ফুটতে সময় লাগল মোটে কয়েক সেকেন্ড। যাত্রীদের বাঁধভাঙা উল্লাস থামার আগেই পাইলট তার বক্তব্যের আসল এবং শেষ অংশটুকু জুড়ে দিলেন। তিনি ঝটপট ঘোষণা করলেন, ‘কারণ স্পেন বিশ্বকাপ জিতেছে’!

ব্যাস! মুহূর্তের মধ্যে বিমানের সেই আনন্দের রুলিং ডিস্ক যেন স্টপ হয়ে গেল। উল্লাসে ফেটে পড়া যাত্রীরা চরম নিস্তব্ধতা ও হতাশায় সিটে বসে পড়লেন। বুঝতে পারলেন, মাঝ আকাশে চড়ে খোদ স্প্যানিশ পাইলটের খপ্পরে পড়ে কী দারুণ এক ঠাট্টার শিকারই না তারা হয়েছেন! ঘটনাটির এই চমৎকার ও মজার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা নেটদুনিয়ায় দারুণ ঝড় তুলেছে।

সূত্র: ডেইলি মিরর।