• আজ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলি

| নিউজ রুম এডিটর ৫:৫০ অপরাহ্ণ | ২৪/০৭/২০২৬ আন্তর্জাতিক

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। নাবলুস শহরের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত তিল শহরে ওই হামলায় তিন ফিলিস্তিনি গুলিবিদ্ধ হয়েছেন।

শুক্রবার ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, হামলাকারীরা তিল শহরের কয়েকটি বাড়িতে আক্রমণ চালায় এবং বাসিন্দাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে তিনজন ফিলিস্তিনি গুলিবিদ্ধ হন।

নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ওয়াফা জানায়, আহতদের একজনের পেটে, একজনের উরুতে এবং অপরজনের মাথায় গুলি লাগে। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

 

 

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে বাড়তি ইসরায়েলি সেনা।