=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

হাসনাত আব্দুল্লাহকে সমন্বয়করা বলতো ‘হাসিনার আব্দুল্লাহ’: রাশেদ খাঁন

| নিউজ রুম এডিটর ১১:৪৫ অপরাহ্ণ | ০১/০৮/২০২৬ রাজনীতি

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, হাসনাত আব্দুল্লাহকে সমন্বয়কদের মধ্যে অনেকেই হাসি-ঠাট্টা করে বলতো হাসিনার আব্দুল্লাহ।

 

শনিবার (১ আগস্ট) প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) অডিটরিয়ামে ‘স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও রাষ্ট্র পুনর্গঠন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

 

রাশেদ খাঁন বলেন, আসিফ মাহমুদ তার জীবনের সব থেকে বড় ভুল করেছে, গণ অভ্যুত্থানের প্রকৃত ইতিহাস রচনা করতে না পেরে। একটি মিথ্যা এবং একপাক্ষিক ইতিহাস সে রচনা করেছে। মিথ্যা বলার কারণ আপনি (আসিফ মাহমুদ) প্রকৃত সত্যকে জাতির সামনে উত্থাপন করতে পারেননি। এছাড়াও নাহিদ ইসলামকেও অভ্যুত্থানের প্রকৃত ইতিহাস জাতির সামনে উপস্থাপন করার আহ্বান জানান তিনি।

 

হাসনাত-সারজিসকে খলনায়ক আখ্যা দিয়ে তিনি বলেন, আসিফ এবং নাহিদ যদি জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত ইতিহাস জাতির সামনে উপস্থাপন করেন, তাহলে হাসনাত এবং সারজিস খলনায়ক হিসেবে প্রমাণিত হবে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি গ্রুপ হাসনাত আব্দুল্লাহকে বলতো হাসিনার আব্দুল্লাহ।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, ২০২৪ সালের ১৬ জুলাই শহীদ মিনারে সবাই লাঠি-সোঁটা নিয়ে হাজির হয়েছে। অন্যদিকে ছাত্রলীগ রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়েছে। ওই সময় চলতে থাকা লাইভে দেখা যায়, রংপুরে আবু সাইদ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এবং চট্টগ্রাম ছাত্রদল নেতা ওয়াসিমসহ ৬ জন হত্যাকাণ্ডের শিকার হয়েছে।

 

উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি আরও বলেন, একটি ভিডিওতে আপনারা নিশ্চয় দেখবেন, একটি স্লোগান ভাইরাল হয়েছিল। ‘তুমি কে? আমি কে? রাজাকার … রাজাকার, কে বলেছে? কে বলেছে? স্বৈরাচার … স্বৈরাচার’ এই স্লোগানটি দিয়েছিল দিয়েছিল ছাত্রদলের একজন নেতা। তার নামটি এই মুহূর্তে আমি ভুলে গেছি।

 

এছাড়া, সমন্বয়কদের মধ্যে সমন্বয় না থাকার বহু তথ্য প্রমাণ তার কাছে আছে বলেও জানান তিনি।