=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

যেখানেই টাকা, সেখানেই আমাদের সিনিয়র নেতৃবৃন্দ: পিরোজপুরে ক্ষোভ প্রকাশ ছাত্রদল নেতার

| নিউজ রুম এডিটর ৭:৫০ পূর্বাহ্ণ | ১৩/০৮/২০২৬ অন্যান্য দল

পিরোজপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহীন সিনিয়র নেতাদের আচরণে ক্ষুব্ধ হয়ে মন্তব্য করেছেন যে, “যেখানেই টাকা, সেখানেই আমাদের সিনিয়র নেতৃবৃন্দ।” তিনি আরও বলেন, বিএনপি থেকে যদি এদের বের করে দেওয়া হয়, তবে পিরোজপুরের মাটিতে তাদের কেউ সালামও দেবে না।

মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যায় জেলা বিএনপি কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা গাজী নুরুজ্জামান বাবুলের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গাজী নুরুজ্জামান বাবুলের মৃত্যুবার্ষিকীতে জেলা বিএনপির সিনিয়র নেতারা কোনো আয়োজন না করায় ক্ষোভ প্রকাশ করে মাহমুদ হাসান শাহীন বলেন, বীর মুক্তিযোদ্ধা গাজী নুরুজ্জামান বাবুল পিরোজপুরে জাতীয়তাবাদী দলের একজন অভিভাবক ছিলেন। দলের জন্য তিনি জেল খেটেছেন এবং আন্দোলন-সংগ্রাম করেছেন। কিন্তু দুঃখের বিষয়, আজ তার মৃত্যুবার্ষিকীতে কোনো মিলাদের আয়োজন করা হয়নি।

তিনি আরও বলেন, ৫ আগস্টের পর যারা কোটিপতি হওয়ার চিন্তা করছেন এবং অফিস-আদালতে দৌড়াচ্ছেন, তাদের অনেকেই গাজী নুরুজ্জামান বাবুলের কাছ থেকেই বিএনপি করা শিখেছেন। অথচ আজ সবাই যার যার আখের গোছাতে ব্যস্ত হয়ে পড়েছেন। অনুষ্ঠানে ছাত্রদলের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় যে, পিরোজপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের যেসব নেতাকর্মী গুম-খুনের শিকার হয়েছেন বা দলের জন্য অবদান রেখেছেন, তাদের প্রত্যেকের মৃত্যুবার্ষিকীতে মিলাদের আয়োজন করা হবে।