=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

নেপালে বন্যায় ভেসে আসা নারীর মরদেহ থেকে স্বর্ণ চুরি, গ্রেপ্তার ২

| নিউজ রুম এডিটর ১:১২ অপরাহ্ণ | ২৮/০৮/২০২৬ আন্তর্জাতিক

চীন-নেপাল সীমান্ত এলাকায় ভয়াবহ আকস্মিক বন্যার পর উদ্ধার তৎপরতার মধ্যেই বন্যায় ভেসে যাওয়া এক নারীর মরদেহ থেকে স্বর্ণের কানের দুল চুরির অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে নেপাল পুলিশ।

শুক্রবার (২৮ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৪১ সেকেন্ডের একটি ভিডিও থেকে ঘটনাটি সামনে আসে। ভিডিওতে দেখা যায়, দুই ব্যক্তি পানির মধ্য থেকে কাঠের তক্তা ও নারীর চুল ধরে একটি মরদেহ টেনে তুলছেন। পরে তারা ওই নারীর দুই কানের দুল খুলে পাশে রেখে দেন। এ সময় আশপাশে বেশ কয়েকজনকে দাঁড়িয়ে থাকতে এবং কয়েকজনকে ভিডিও ধারণ করতে দেখা যায়।

ভিডিওটি হাতে পাওয়ার পর নেপাল পুলিশ তা পুনরায় প্রকাশ করে এবং মরদেহ থেকে কানের দুল চুরির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করার কথা জানায়। পরে চিতওয়ান পুলিশের পক্ষ থেকে বলা হয়, তদন্তে নিশ্চিত হওয়া গেছে ভিডিওটির ঘটনাটি ভয়াবহ বন্যার সময় নারায়ণী নদীতে ভেসে যাওয়া একটি মরদেহকে ঘিরে।

পুলিশ ভিডিও বিশ্লেষণ করে ২৫ বছর বয়সী মদন গুরুং ও ৩৮ বছর বয়সী উমেশ চৌধুরীকে শনাক্ত করে। নেপালের সংবাদমাধ্যম খবরহাবকে উদ্ধৃত করে এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভরতপুর মহানগরীর ১ নম্বর ওয়ার্ডের পোখারা বাস পার্কের কাছে তাদের গ্রেপ্তার করা হয়।

 

নেপাল পুলিশ সতর্ক করে বলেছে, দুর্যোগের এই সংকটপূর্ণ সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের সম্পদ লুট বা তাদের লক্ষ্য করে যেকোনো ধরনের অমানবিক কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না।